
সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জীবনমান উন্নয়নে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুল ১২তম বারের মতো আয়োজন করেছে “সবার আগে ঈদের সাজে সাজবে নগরফুল” শীর্ষক ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০০ সুবিধাবঞ্চিত ও পথশিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হবে।


ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জনাব হাসিব আজিজ, BPM, পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মানবিক ও মহৎ উদ্যোগ। নগরফুল যে উদ্যোগ নিয়ে দীর্ঘদিন ধরে পথশিশুদের পাশে দাঁড়াচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি এ ধরনের মানবিক কার্যক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি সমাজের বিত্তবান শ্রেণি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারকে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। তিনি বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই কেবল এই শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে নগরফুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন বলেন, “ঈদের আনন্দ সমাজের সকল মানুষের জন্য সমান হওয়া উচিত। কিন্তু অনেক সুবিধাবঞ্চিত শিশু সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতে নগরফুল প্রতিবছর এই উদ্যোগ গ্রহণ করে। গত ১১ বছরের ধারাবাহিকতায় এবারও আমরা ১০০০ শিশুর মাঝে ঈদের নতুন পোশাক পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি,এই আয়োজনে যারা সকয় শ্রম অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সকলের প্রতি আন্তরিক কৃকৃতজ্ঞতা ।”
নগরফুল ২০২৫–২০২৬ সেবা বর্ষের সভাপতি মোহাইমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “মো. আফতাব উদ্দিন, অফিসার ইনচার্জ, কোতোয়ালি থানা”, “মামুনুর রশিদ, সমাজকল্যাণ কর্মকর্তা, চট্টগ্রাম সিটি” কর্পোরেশন, সায়েদ মিল্কি, সাবেক ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, ইউনিসেফ,” “লায়ন ওসমান গনি, সাবেক সেক্রেটারি, লায়ন জেলা ৩১৫-বি-৪,” এবং “লায়ন শওকত ইসলাম, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর,” লায়ন জেলা ৩১৫-বি-৪।সমাজ কর্মী সোহেল মাহমুদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ,
অনুষ্ঠানের শুরুতে ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচির আহ্বায়ক মুন দাশ রাহুল স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগরফুল সদস্য আরিফুল ইসলাম তুষার ও ইসরাত জাহান সম্পা।
ঈদের আগেই দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এই ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে, যাতে সুবিধাবঞ্চিত ও পথশিশুরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন নগরফুল। সংগঠনটি নিয়মিতভাবে ঈদ বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, খাদ্য সহায়তা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Be the change
Your contribution can light up a life. Join our community of changemakers today.