ষোলশহর রেলস্টেশনে নগরফুলের ঈদবস্ত্র বিতরণ ও বিনামূল্যে হেলথ ক্যাম্প
Uncategorized
Mar 17, 2026

ষোলশহর রেলস্টেশনে নগরফুলের ঈদবস্ত্র বিতরণ ও বিনামূল্যে হেলথ ক্যাম্প

Share This Article

“সবার আগে ঈদের সাজে সাজবে নগরফুল” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন নগরফুলের উদ্যোগে ১২তম বারের মতো ঈদবস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন এলাকায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা:শাহাদাত হোসাইন,তিনি শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদবস্ত্র উপহার তুলে দেন। পাশাপাশি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়াও একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে একটি টি-স্টল প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসাইন বলেন,
“সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে নগরফুল যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তোলে। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনমান উন্নত করা সম্ভব।”
নগরফুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন বলেন,
“দীর্ঘ ১২ বছর ধরে নগরফুল সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু পোশাক দেওয়া নয়, বরং শিশুদের মুখে হাসি ফোটানো এবং অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া। সমাজের সবার সহযোগিতা পেলে আমরা এ কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যেতে চাই।”
নগরফুলের সভাপতি মোহাইমেনুর রহমান মাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের উপদেষ্টা সাঈদ মিল্কি,ঈদ বস্ত্র বিতরণ কমিটির আহবায়ক মুন দাশ রাহুল,সমাজকর্মী ও সংগঠক লায়ন আরশাদুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নগরফুলের সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করেন।

Be the Change

Your small contribution can light up a life. Join our community of changemakers and help us build a city of flowers.